ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১০
প্রকাশিত : জুন ৪, ২০২৬
আপডেট: জুন ৪, ২০২৬
প্রকাশিত : জুন ৪, ২০২৬

ইসলামী ব্যাংক রক্ষায় বাউফলে মানববন্ধন ও কলম বিরতি

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ ওঠা বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে বাউফলে মানববন্ধন ও এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে সচেতন গ্রাহক ফোরাম।

বুধবার (৪ জুন) সকাল ১০টায় উপজেলার হাসপাতাল রোডস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে এক ঘণ্টার কলম বিরতির কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের গ্রাহক মুজাহিদুল ইসলাম, মোস্তফা শিবলী, মাওলানা আব্দুস সোবাহান, রাসেল মাহমুদ ও ফেরদৌসী বেগম।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধু দেশের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সফল ও লাভজনক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ ও গ্রাহকদের আস্থার ভিত্তিতেই ব্যাংকটি এ অবস্থানে পৌঁছেছে। কিন্তু বিগত সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক অনিয়ম ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। এর ফলে শুধু ব্যাংকিং খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি তাদের।

বক্তারা আরও অভিযোগ করেন, এস আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খোরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসিয়ে পুনরায় ব্যাংকটিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। অবিলম্বে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ পরিচালনা কাঠামো গঠনের দাবি জানান তারা।

তারা বলেন, “আমাদের কষ্টার্জিত আমানত রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ। গ্রাহকদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখব।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram