ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪২
প্রকাশিত : মে ১৬, ২০২৬
আপডেট: মে ১৬, ২০২৬
প্রকাশিত : মে ১৬, ২০২৬

স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন, বার্ন ইউনিটে মৃত্যু' ঘাতক স্বামীর ফাঁসির দাবি

বিশেষ প্রতিবেদক,সৈয়দপুর:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নং বোতলগাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ সাজু খানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত স্বামীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নিহত গৃহবধূ মোছা: বিথী আক্তার (২৫) সৈয়দপুর উপজেলার দক্ষিণ বড়বাড়ি পশ্চিম বেলপুকুর এলাকার মোঃ বাবুল হোসেনের মেয়ে। অভিযুক্ত সাজু খান একই উপজেলার জাম্বাবাগান এলাকার বাসিন্দা। তিনি মোঃ নজরুল ইসলাম চেল্লুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে শনিবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে স্বামী সাজু খান তার স্ত্রী বিথী আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনে গুরুতর দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ঢাকার ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিথী আক্তার। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিথী আক্তারের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। চার বছর বয়সী একমাত্র সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শিশুটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সাজু খান পলাতক রয়েছেন বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram