

তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত সুলতান সৈয়দ শাহ্ মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)-এর ৬৪০তম পবিত্র উরসে মাখদুমী ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শহরের পুরাতন মুন্সিপাড়া এলাকার ঐতিহ্যবাহী খানকাহ জান্নাতুন নাঈমে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মাধ্যমে পবিত্র উরস শরীফ উদযাপন করা হয়। এতে সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে অসংখ্য আশেকান, মুরিদান, ভক্তবৃন্দ এবং বিভিন্ন দরবার ও খানকাহর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উরস উপলক্ষে সকাল থেকেই খানকাহ প্রাঙ্গণে ধর্মীয় পরিবেশ বিরাজ করে। কর্মসূচির সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে আছরের নামাজের পর কুল শরীফ ও ডেগ ফাতেহা অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর উপস্থিত মুসল্লি ও ভক্তদের মাঝে তবারক বিতরণ করা হয়। এশার নামাজের পর অনুষ্ঠিত হয় আধ্যাত্মিক মাহফিল ও সেমা, যেখানে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেম, তাসাউফের শিক্ষা এবং আওলিয়ায়ে কেরামের আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
মাহফিলে বক্তারা বলেন, হযরত সুলতান সৈয়দ শাহ্ মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.) ছিলেন উপমহাদেশে ইসলামের শান্তি, মানবতা, ভালোবাসা ও আধ্যাত্মিকতার অন্যতম দিশারী। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে নৈতিকতা, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। তাঁরা তাঁর শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খলিফা ইসরাফিল আশরাফী, খলিফা ইবরার আশরাফী, মাওলানা মোহাম্মদ আলী আশরাফী, হাজী মো. তাসলিম আশরাফী, সৈয়দ শামস চুন আশরাফী, হাজী লাড্ডান আশরাফী, খলিফা সৈয়দ আসিফ আশরাফী, নাদিম আশরাফীসহ স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট আশরাফী মাশায়েখ, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা।
এছাড়াও দেশের বিভিন্ন দরবার, খানকাহ ও সুফিবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারা মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)-এর রুহের মাগফিরাত, দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
দিনব্যাপী এ আয়োজনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে আগত সকল ভক্ত,
