

এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুর জেলা প্রশাসন ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন প্রকার সরকারি ফি, ইজারা, কর ও জরিমানা বাবদ মোট ৪১ কোটি ৭৩ লাখ ৫৮ হাজার ৭২ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।
জেলা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, অর্থবছরজুড়ে বিভিন্ন খাত থেকে আদায়কৃত রাজস্বের পরিমাণ ৪১,৭৩,৫৮,০৭২ টাকা (একচল্লিশ কোটি তিয়াত্তর লাখ আটান্ন হাজার বাহাত্তর টাকা)। আদায়কৃত এই অর্থ সরকারি বিধি-বিধান অনুসরণ করে যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন জানায়, সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদারকি, মনিটরিং এবং প্রশাসনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত তদারকি, আইন প্রয়োগ এবং প্রশাসনিক কার্যক্রমের কার্যকর বাস্তবায়নের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় থাকলে সরকারের রাজস্ব আহরণ আরও বৃদ্ধি পাবে এবং উন্নয়ন কার্যক্রমে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
