ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৭
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬
আপডেট: জুলাই ৭, ২০২৬
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

আজকাল বাংলা’য় সংবাদের পর নিখোঁজ আফসার খোঁজ মিলল

বার্তা কক্ষ,দৈনিক আজকাল বাংলা:
অনলাইন নিউজ পোর্টাল ‘আজকাল বাংলা’য় সংবাদ প্রকাশের পর অবশেষে খোঁজ মিলেছে নীলফামারীর সৈয়দপুর থেকে নিখোঁজ হওয়া কিশোরী আফসার (১৫)। গত ২৭ জুন সকালে সে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের পর তার পরিবার সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে এবং ‘আজকাল বাংলা’ পত্রিকায় তার সন্ধান চেয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভার ৩নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা মো. বেচু মিয়ার কন্যা আফসা গত ২৭ জুন সকাল ৭টার দিকে হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিরুপায় হয়ে ২৯ জুন নিখোঁজ আফসার পিতা সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৭৩৩) করেন।

পরবর্তীতে ৩০ জুন ‘আজকাল বাংলা’ পত্রিকায় মেয়েটির ছবি ও বিবরণসহ "আফসার সন্ধান চাই" শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এবং পরিবার ও প্রশাসনের তৎপরতায় অবশেষে ৬ জুলাই খুলনা শহরে আফসার সন্ধান মেলে।

মেয়ের সন্ধান পেয়ে আফসার পিতা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি প্রশাসন ও ‘আজকাল বাংলা’ কর্তৃপক্ষসহ যারা এই বিপদের সময়ে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে সে তার পরিবারের কাছে নিরাপদে রয়েছে।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram