ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন লায়ন ড.শেখ ফরিদুল ইসলাম

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে এমপি নির্বাচিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

‎বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে মোংলা-রামপালের আপামর মানুষের পাশে ছিলেন। তিনি ব্যক্তিগতভাবে সব শ্রেণিপেশার মানুষকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন। ‎ ‎যার ফলে তিনি এ এলাকার মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেন।

দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কাছে আস্থাভাজন এবং প্রিয় মানুষ হয়ে ওঠেন। যার প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোংলা-রামপাল সংসদীয় আসনে বিপুল ভোটের ব্যবধানে তাকে এমপি নির্বাচিত করেন এই জনপদের মানুষ।

মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু পেয়েছি। কারণ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রাজনীতিকের পাশাপাশি একজন পরিবেশবিদ। ‎ ‎আমরা প্রত্যাশা করেছিলাম তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু আমরা ভাগ্যবান, চেয়েছি একটা পেয়েছি তিনটা।

‎তিনি আরো বলেন, আমরা মোংলা-রামপালবাসী বিপুল ভোটে বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছি। আর আমাদের নেতা তারেক রহমানও আমাদের জয়ী নেতাকে যথাযথ মূল্যায়ন ও আস্থা স্বরূপ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। ‎ ‎আমরা মোংলা-রামপালবাসী আমাদের নেতা, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ‎

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram