ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৬
প্রকাশিত : মে ৩১, ২০২৬
আপডেট: মে ৩১, ২০২৬
প্রকাশিত : মে ৩১, ২০২৬

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত জামায়াত নেতা অভির মৃত্যু

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এতে জামায়াত নেতা সামিউল ইসলাম অভি গুরুতর আহত হয়। আহত জামায়াত নেতা অভি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রংপুরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ি থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি মামলাও হয়েছে। নিহত সামিউল ইসলাম অভি উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক, হোসেনপুর ইউনিয়নের সাবেক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এবং পৌর শহরের সিধনগ্রমের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গত ২০ মে পলাশবাড়ি উপজেলার পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এদিকে প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে চোট পেয়েছিলেন সামিউল ইসলাম।

পরে ওইদিন তিনি পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর ২৯মে তিনি আবারও অসুস্থ হলে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নেওয়া হয় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ জানান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে । তবে অপর পক্ষও একটি মামলা করেছে। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram