

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মানবতার উজ্জ্বল নক্ষত্র আরফানুল আলম প্রধান।
তিনি দেবীগঞ্জ উপজেলার ৯ নং দেবীডুবা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মহালদার পাড়ার তোফাজ্জল আছিয়া প্রধান দম্পত্তির চতুর্থ সন্তান, তারা ২ ভাই, ৪ বোন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থী এবং একই সঙ্গে প্রাণবন্ত ও রসিক স্বভাবের একজন মানুষ।
তিনি শিক্ষাজীবন শুরু করেন পামুলী (শান্তিরহাট) ঝলঝলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে দেবীগঞ্জ এন, এন, সরকারি উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেন। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর সক্রিয় অংশগ্রহণ—বন্ধু নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত থেকে একাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি আধুনিক গান, উপন্যাস ও ইসলামি গজল রচনায়ও নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি যোগ দেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে। কর্মজীবনের পাশাপাশি শিক্ষার প্রতি অদম্য আগ্রহ থেকে আর্মি হেডকোয়ার্টারের অনুমতি নিয়ে তেজগাঁও সরকারি কলেজ এবং সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অফ আর্টস ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ আর্মির কমান্ডো প্রশিক্ষণ সফলতার সাথে সম্পন্ন করেন, যা তাঁর দূরদর্শিতা ও সাহসিকতার প্রমাণ বহন করে। এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় কর্মরত অবস্থায় আর্মি হেডকোয়ার্টারের অনুমতি নিয়ে ইসলামিয়া চক্ষু হাসপাতাল (ফার্মগেট, ঢাকা) থেকে ভিট্রিও-রেটিনা (চক্ষু) বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, ঢাকা থেকে ডিপ্লোমা ইন অপটোমেট্রি
(লো ভিশন) এবং মাস্টার্স অব পাবলিক হেলথ (কমিউনিটি) সম্পন্ন করেন।
দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক চক্ষু সেবা প্রদান করে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে নিষ্ঠা ও মানবিকতার
সঙ্গে কাজ করে যাচ্ছেন। এছাড়াও গরিব, অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলার গালান্ডী চৌরঙ্গী বাজারে প্রধান সুপার মার্কেটে তোফাজ্জল আছিয়া প্রধান প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করে দক্ষ লোকবল নিয়োগ দিয়ে সেখান থেকে নিয়মিত মানুষের চক্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং লেখালেখির মাধ্যমে তাঁর সৃজনশীল জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমেরিকান প্রবাসী - এ, বি, এম আরফানুল আলম প্রধান এলাকাবাসী সহ দেশ ও বিদেশের সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
