ঢাকা
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪০
প্রকাশিত : মে ২৮, ২০২৬
আপডেট: মে ২৮, ২০২৬
প্রকাশিত : মে ২৮, ২০২৬

স্প্রেইড হিউম্যানিটি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গোশত ও ঈদ বাজার বিতরণ

নিলা,বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ

আজ (২৮ মে)পবিত্র ঈদুল আযহা'র দিন, চন্দ্রদ্বীপ ও বাউফল এলাকায় স্প্রেইড হিউম্যানিটি কর্তৃক আয়োজিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে কুরবানির গরুর গোশত ও ঈদ বাজার বিতরণ করা হয়।

উক্ত কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। সংগঠনের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন এলাকায় গিয়ে পরিবারগুলোর হাতে কুরবানির মাংস ও প্রয়োজনীয় ঈদ বাজার পৌঁছে দেন।

এ-সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মুহাম্মাদ রুহুল আমিন বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও অসহায় দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে স্প্রেইড হিউম্যানিটি দাঁড়িয়েছে, মূলত কুরবানীর ঈদে আমরা যারা সাবলম্বী, যাদের উপরে কুরবানী দেয়া ওয়াজিব হয়েছে সবাই গরুর গোশত ও ভালো কিছু রান্না করে খাই কিন্তু এই অসহায় দরিদ্র পরিবারগুলো ঠিকভাবে এক বেলা বা একদিন ভালোভাবে খেতে পারে না। সেজন্যই স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে গরুর গোস্ত ও ঈদ বাজার উপহার হিসেবে দেয়া হয়েছে। যাতে করে তারা একদুইদিন ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারে। আমাদের এরকম কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ সেজন্য দানশীল ব্যক্তিদের আমাদের মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটির পাশে থাকা প্রয়োজন আমরা আশা করব যারা বিভিন্ন সময় অসহয় পরিবারের পাশে দাঁড়াতে চান। তারা স্প্রেইড হিউম্যানিটি'র মাধ্যমে এই মহৎ কাজের অংশী হবেন ইনশাআল্লাহ।

সংগঠণের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই স্প্রেইড হিউম্যানিটি-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সহসাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা, সহ-সাংগঠনিক সম্পাদক মার্জিয়া ইসলাম নূর, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জেবিকা মানিক ঐশী, বায়েজিদুর রহমান, দপ্তর সম্পাদক সাইমন গাজী, প্রচার ও মিডিয়া সম্পাদক নিলা বেগম, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার সুমা, সমাজ ও সদস্য কল্যাণ সম্পাদক লিজা আক্তার, সহ-নারী ও শিশু সম্পাদক মারিয়া আক্তার আদিবা, স্থায়ী কমিটির সদস্য মাজহারুল ইসলাম, সদস্য শাফিন, সারা মনি, মেরিনাসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram