ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৩
প্রকাশিত : মে ২৭, ২০২৬
আপডেট: মে ২৭, ২০২৬
প্রকাশিত : মে ২৭, ২০২৬

মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী‎

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট:

‎বর্ষার মৌসুমে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে মোংলার প্রাণ ঠাকুরাণী খালের ১১টি স্পট পরিস্কার শুরু হয়েছে।

‎বুধবার (২৭ মে) সকাল ১১টায় কবরস্থান মসজিদের সামনে নিজের হাতে খালের ময়লা নিজের হাতে পরিস্কার করে এ কাজের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। মোংলা পোর্ট পৌরসভা এই কাজ বাস্তবায়ন করছে।

‎এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহি কর্মকর্তা শারমিন আক্তার সুমী, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, প্রমুখ।

‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম জানান, শুধু পরিস্কার পরিচ্ছন্নতা নয়, খাল খনন ও খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শীঘ্রই খালটির প্রাণ ফিরিয়ে আনা হবে। ঠাকুরানী খালের ১১টি স্পট চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। শুধু ঠাকুরানী নয়, শহর ও শহরের বাহিরের বেদখল হওয়া মৃতপ্রায় সব খালই উদ্ধার করা হবে।আসন্ন বর্ষা মৌসুমে বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে এই উদোগ গ্রহণ করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram