ঢাকা
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১১
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৬

বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ

নিলা,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে কালিশুরী রূপালী ব্যাংক কালিশুরী শাখার কোষাধ্যক্ষ মো. তাহমিন হাচানকে (৩২) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সারে ৪ টায় উপজেলার কালিশুরী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কালিশুরী রূপালী ব্যাংক শাখার কোষাধ্যক্ষ তাহমিন হাচান ও ওই ব্যাংকের আরেক অফিসার আল ইমরানসহ দুজন মিলে ব্যাংকের পাশে চায়ের দোকানে চা খেতে যাওয়ার সময় একই এলাকার মো. সাকিবসহ (৩৫) ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল মিলে কোষাধ্যক্ষ তাহমিদ হাসানকে লক্ষ্য করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তারা ডাক চিৎকার দিলে সংঘবদ্ধ পালিয়ে যায়। পরে তাহমিদ হাসানকে উদ্ধার করে তার সহকর্মিরা বাউফল হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা না হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram