ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৬
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৫
আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৫

বাউফলে জামায়াত নেতা কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত

নিলা,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে জামায়াত নেতা কর্মীদের হাতে স্থানীয় সাংবাদিক আবু রায়হান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ই ডিসেম্বর )সকালে সোনালী ব্যাংকের বাউফল শাখার সামনে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামায়াত কর্মীরা একটি অটোরিক্সার মধ্যে অস্ত্রশস্ত্র মজুদ করে রেখেছে। এমন খবর পেয়ে দৈনিক আজকের বাংলার বাউফল প্রতিনিধি আবু রায়হানসহ কয়েকজন সাংবাদিক ওই অটো রিক্সার কাছে গিয়ে ছবি তোলা শুরু করেন। অটোরিক্সার ড্রাইভারের কাছে জানতে চান বস্তার মধ্যে অস্ত্র আছে কি না? তখন ড্রাইভার বস্তার মুখ খুলে অনেকগুলো থ্রেড পাইপ দেখান। ওই পাইপের ছবি তোলার সময় পলাশ সহ কয়েকজন জামায়াত নেতা এসে আবু রায়হানের সঙ্গে তর্ক শুরু করেন। ছবি তোলার অপরাধে ধাক্কা মেরে তারা আবু রায়হানকে লাঞ্ছিত করেন।

এক পর্যায়ে সাংবাদিক রায়হানকে তারা ধাওয়া করেন। জামায়াত নেতাকর্মীদের হাত থেকে রেহাই পেতে রায়হান দৌড় দিয়ে আত্মরক্ষা করেন। এর প্রতিবাদে দুপুর ১২টার দিকে বাউফল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক সিদ্দিকুর রহমান, শিবলি সাদেক, গোলাম মোস্তফা, জাফরান হারুন ও রুবেল হোসাইন প্রমুখ।

বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram