ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০০
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৫
আপডেট: আগস্ট ৩, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৩, ২০২৫

পটুয়াখালীতে একই রাতে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নিলা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে একই রাতে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।

শনিবার (০২ আগস্ট)গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা বাজারের বিভিন্ন দোকানের তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা, পণ্যসামগ্রীসহ মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এসময় আসাদুল তালুকদারের মিল ও সার-কি'টনা'ষকের দোকান, সালাউদ্দিন মোল্লা, গণেষ দাসের, মালেক মৃধার মুদি দোকান,ডাঃ জাকির হোসেন এর ফার্মেসি, আবদুর রহমানের হার্ডওয়্যার দোকান, আবদুর রহিমের সিমেন্ট দোকান, ফোরকান তালুকদারের বিকাশের দোকান সহ ৮টি দোকানের মালামাল লুট করে তারা।

রবিবার(৩ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাউফল থানা পুলিশ। এক সাথে এতগুলো দোকানে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন বাজার ব্যবসায়ীরা।

তারা আরও জানান-বাজারের চারদিকে কয়েকটা পয়েন্টে হাত বাড়ালই মিলে মাদক, এ চুরির ঘটনায় মাদক সেবীরা সংশ্লিষ্ট থাকতে পারে। সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন তারা। দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান জামান সরকার।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram