ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৯
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬
আপডেট: মার্চ ১৮, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

বাউফলে এমপির নগদ অর্থ সহায়তা প্রদান

ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা উপহার দিয়েছেন বাউফল আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তার নিজ বাসভবনে এই সহায়তা প্রদান করা হয়।

বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। অন্তত নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারবো।”

বগা থেকে আসা জরিমন বিবি (৬৫) বলেন, “আমরা আগে কোনো সহায়তা পেতাম না। আজকে এই টাকা পেয়ে খুব উপকার হলো, সংসারের কিছুটা চাপ কমবে।”

সূর্যমনি থেকে আসা আবদুর রহিম (৬২) জানান, “এভাবে আমাদের খোঁজ নিয়ে সহায়তা দেওয়ায় আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এমন সহায়তা পেলে ভালো হয়।”

এ বিষয়ে এমপি শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা সম্পূর্ণ বিতরণ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রাপ্ত অর্থও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব পরিবার ইতোমধ্যে সরকারের ১০ কেজি চালসহ অন্যান্য সহায়তা পেয়েছে, তাদের এ অর্থ সহায়তার আওতায় আনা হয়নি। বরং যারা এখনো কোনো ধরনের সরকারি সহায়তা পায়নি, তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram