ঢাকা
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৪, ২০২৬

গাইবান্ধার বোনারপাড়ায় ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি আব্দুল ওয়ারেছ

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইসলামী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে।
গাইবান্ধা -৫ এর নবনির্বাচিত এমপি আব্দুল ওয়ারেছ হাসপাতালটির উদ্বোধনের পরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বোনারপাড়া ইসলামী হাসপাতালের পরিচালক প্রভাষক এনামুল হক সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর এবং প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বি ফারুক। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক আসাদ খন্দকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মানবসেবাই হলো পরম ধর্ম। একটি আধুনিক হাসপাতাল চালু হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এখানে আরও উন্নত চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসক সংযুক্ত করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram