ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩১
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫
আপডেট: এপ্রিল ২১, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

জমে উঠেছে সৈয়দপুর চৌধুরী টাওয়ার এ,সি মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচন

জাহিদুল হাসান জাহিদ।। নীলফামারীর সৈয়দপুরে চৌধুরী টাওয়ার এসি মার্কেট ব্যবসায়ী সমিতি  নির্বাচন আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। তারিখ ঘোষণার পর ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী তাদের প্রচার-প্রচারণায় মার্কেটে বয়ে চলেছে নির্বাচনি আমেজ। গোটা মার্কেট প্রোস্টার আর প্রোস্টারে ঢেকে গেছে। সকাল থেকে রাত পর্যন্ত ৭৫ জন ভোটারের দোকানে দোকানে গিয়ে প্রার্থীরা মার্কেটের ক্রেতা বিক্রেতার সুবিধা অসুবিধা সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তাদের ভোট চাইছেন।

আনারস প্রতীকের সভাপতি প্রার্থী নুর মোহাম্মদ বাবু জানান, নির্বাচনে আমরা যারাই বিজয় হই না কেন আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আগামীতে মার্কেটের সু-শৃঙ্খলা ও ক্রেতার সেবার মান উন্নত করা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সভাপতি পদে, নুর মোহাম্মদ বাবু ও রুহুল আমিন বাবু। সাধারণ সম্পাদক পদে আছেন,মো. আশরাফুল হক ও আবু বক্কর সিদ্দিক। সহ-সভাপদি পদে আছেন, মো.তারিকুল ইসলাম ও মো. আতাউর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে,মো. বাঁধন ও নাজিম উদ্দিন শুভ।

কোষাধ্যক্ষ পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা  করছে,আরাফাত হোসেন (সাবিক), ফজলে রাব্বি ও রাকিদ হাসান।

সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করছে,আসফাক আলী ও আসিফ ইকবাল। ধর্ম বিষয়ক সম্পাদক পদে আছেন,আমিত হাসান ও আনোয়ার হোসেন রাজা। সাংস্কৃতিক সম্পাদক পদে,মাহবুব ও তাপস রোজারীও । প্রচার সম্পাদকে লড়াই হবে, ইব্রাহিম ও রাজু প্রসাদ ঠাকুরের মধ্যে।

নির্বাচন প্রস্তুতি কমিটির  আহ্বায়ক মো, আশরাফুল আলম জানান,দপ্তর সম্পাদক পদে কোন প্রার্থী নেই। এই জন্য কোন প্রার্থী লড়াই করছে না তবে পরবর্তীতে নির্বাচিত কমিটি  সিন্ধান্ত গ্রহণ করে তারা শূন্য পদ পুরণ করবেন। ক্রীড়া সম্পাদক পদে এক এর অধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো, শরিফুল ইসলাম রিপনকে বিজয়ী ঘোষনা করা হয়েছে।

তিনি সুষ্ঠু সুন্দর ভাবে নির্বাচন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram