

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির আয়োজনে শোভাযাত্রা সাঘাটা বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ শেষে সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অলোচনা সভায় সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মঈন প্রধান লাবু, অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা, আলাউদ্দিন মন্ডল, মোস্তাক আহমেদ মিলন, জসিউল করিম পলাশ, শওকত মির্জা রুস্তম, স্বপন শেখ, আবু তাহের, ওমর আলী শেখ, আতিকুর রহমান রানা, আহমেদ কবির শাহীন, আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, মামুনুর রশীদ, শহিদুল ইসলাম বাদল, জিল্লুর রহমান, শাহিনুর মেম্বার, বাবু মেম্বার, দেলোয়ার হোসেন, আনিছুর রহমান ও ছাত্রনেতা সোহেল রানাসহ অনেকে।
