ঢাকা
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৭
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৬

বাউফলে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ঐক্যবদ্ধ ভাবে
পালিত হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহবায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি শহিদুল আলম তালুকদার।

এসময় সাবেক এমপি বলেন, এ আসনে আমাকে ঠকানো হয়নি, বাউফলের জনগণ ও বিএনপিকে হারানো হয়েছে।

তিনি আরও বলেন, আমার কোনো দুঃখ নেই, আগামী স্থানীয় নির্বাচনে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকুন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ন আহবায়ক গনি সিকদার, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, হাজী মাসুম বিল্লাহ পলাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন, ওয়াদুদ প্রফেসর, আকাশ, রাফা ও জাকির হোসেন প্রমূখ।

তারা বলেন, আমাদের একটাই কথা আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে অবস্থান করবো।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের সরকারি পুকুরে বিএনপি'র উদ্যোগে বিভিন্ন মাছের পোনা ছাড়া হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram