ঢাকা
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৬
আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৬

সাঘাটায় কর্মরত সাংবাদিকদের সাথে ফ্রেশ বাজার চেয়ারম্যানের মতবিনিময়

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধিঃ

সাঘাটায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সাঘাটার আধুনিক ডাকবাংলোয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল,

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আব্দুল্লাহ শাহীন মন্ডল। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাঘাটা প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি (বোনারপাড়া) আনিছুর রহমান টিপু, সাঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান মাজু, আবু সাঈদ মন্ডল, মিজানুর রহমান রাঙ্গা, বরুণ কুমার সিংহ, মশিউর রহমান, আরিফুর রহমান লিটু, ইয়ামিন হাসান, মিনহাজুল রাব্বী, আনছারুজ্জামান রেজুয়ান, জাকির হোসেন লিটন, শুভ মিয়া, আনোয়ার হোসেন রানা, জাফর ইকবাল রানাসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাঘাটার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিকরা ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram