

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের রহমতনগর ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
রহমতনগর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি
মো. জিয়াউর রহমান এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি)
মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. তসলিম তালুকদার।
