ঢাকা
প্রকাশিত : November 28, 2026
আপডেট: November 28, 2026
প্রকাশিত : November 28, 2026

গাইবান্ধায় হেরোইন সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

আবু তাহের গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধার সাঘাটায় হেরোইন সেবনের সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার বাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন শিমুলতাইড় গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সোহেল রানা (৪৩), একই গ্রামের মৃত সুরুজ ইসলামের ছেলে সুমন ইসলাম (২৬) এবং বাটি গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে মনু প্রধান (৪৩)। অভিযানে তাঁদের হেরোইন সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক তিনটি মামলা করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে অর্থদণ্ড দেন। সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram