ঢাকা
প্রকাশিত : November 28, 2026
আপডেট: November 28, 2026
প্রকাশিত : November 28, 2026

বৃত্তাকার অর্থনীতির চর্চায় সুরক্ষিত হোক প্রাকৃতিক সম্পদ

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ।।

“কৃষিপ্রতিবেশবিদ্যা চর্চা করি, খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করি”
প্রাকৃতিক সম্পদ সুরক্ষা, সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বৃত্তাকার অর্থনীতির ধারণাকে মূলধারায় যুক্ত করার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা রিসোর্স সেন্টারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ নভেম্বর বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে ‘প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বৃত্তাকার অর্থনীতি ও সবুজ উন্নয়ন’ বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বারসিক মানিকগঞ্জের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মশালায় প্রধান সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বারসিকের পরিচালক সৈয়দ আলী বিশ্বাস। কর্মশালা পরিচালনা করেন বারসিক কর্মকর্তা শাহিনুর রহমান।
এতে বারসিক মানিকগঞ্জ রিসোর্স সেন্টারের কর্মকর্তা ও কমিউনিটি সহায়করা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আলোচকরা বলেন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিজ্ঞতা, লোকজ জ্ঞান এবং কৃষিপ্রতিবেশবিদ্যাভিত্তিক চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানিকগঞ্জ অঞ্চলের কৃষক, নারী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত এসব জ্ঞান ও অভিজ্ঞতা চিহ্নিত করে লিপিবদ্ধ ও প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি লোকায়ত জ্ঞানের চর্চাকারীদের যথাযথ স্বীকৃতি, সম্মাননা ও উৎসাহ প্রদানের মাধ্যমে তাঁদের অভিজ্ঞতাকে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দিতে হবে।

আলোচনায় আরও গুরুত্ব দেওয়া হয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, কৃষিপ্রতিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং বর্জ্য ও সম্পদের পুনর্ব্যবহারের মাধ্যমে বৃত্তাকার অর্থনীতির চর্চা সম্প্রসারণের ওপর। বক্তারা মনে করেন, সবুজ উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রা নিশ্চিত করতে স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদন ও ভোগব্যবস্থা গড়ে তুলতে হবে।

কর্মশালায় প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে নারীর অবদান এবং নেতৃত্বের স্বীকৃতি প্রদানের বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পায়।
বক্তারা বলেন, কৃষি, জীববৈচিত্র্য সংরক্ষণ, বীজের বৈচিত্র্য রক্ষা, খাদ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে মূল্যায়ন করে উন্নয়ন পরিকল্পনায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

কর্মশালায় স্থানীয় লোকজ জ্ঞান, কৃষিপ্রতিবেশবিদ্যা, বৃত্তাকার অর্থনীতি এবং নারীর অবদানকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে প্রাকৃতিক সম্পদ সুরক্ষা ও খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram