ঢাকা
প্রকাশিত : November 26, 2026
আপডেট: November 26, 2026
প্রকাশিত : November 26, 2026

বাউফলে অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার কনকদিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে কনকদিয়া বাজারের স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বাউফল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিরন জোমাদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাউফল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ মঞ্জু। প্রধান বক্তা ছিলেন, বাউফল পৌর বিএনপির সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মো: হাসান জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ মঞ্জু বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বন্ধু ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। অগ্নি-সন্ত্রাসে জড়িতদের সতর্ক করে তিনি বলেন, এখনই এসব কর্মকাণ্ড থেকে বিরত হন; অন্যথায় আইনের আওতায় এনে সবাইকে কারাগারে যেতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে হাজী মাসুম বিল্লাহ পলাশ অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে অবরুদ্ধ করে বিদ্যুৎ ও ডিশ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং বাইরে থেকে খাবার পৌঁছাতেও বাধা দেওয়া হয়েছিল। তিনি অগ্নি-সন্ত্রাসে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, কনকদিয়া ইউনিয়ন যুবদল নেতা সুমন হাওলাদার মো:এইচ এম ফিরুজ হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মুন্সী টিপু, শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনির ও বশির এবং ছাত্রদল নেতা হাসান হাওলাদার ও ইব্রাহিম খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram