ঢাকা
প্রকাশিত : November 28, 2026
আপডেট: November 28, 2026
প্রকাশিত : November 28, 2026

চন্দ্রগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত; সভাপতি রফিকুর ইসলাম, সাধারণ সম্পাদক শফিক

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মান্দারী বাজারের একটি চায়নিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক এস এম আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মাজেদ শফিক। কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সভাপতি মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক মো. রাকিব হোসেন, অর্থ সম্পাদক আজাদ হোসেন, সাহিত্য সম্পাদক মমিনুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ ইমরান, প্রচার সম্পাদক আজাদ মাহমুদ মিয়া এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মঞ্জুরি আলা রিন্টু। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবদুল্লাহ আল মামুন ও মো. শাহাদাত মিয়াজী।

নবগঠিত এ কমিটির মাধ্যমে চন্দ্রগঞ্জ অঞ্চলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও সুসংহত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে এ কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় সাংবাদিক মহল।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram