ঢাকা
প্রকাশিত : November 28, 2026
আপডেট: November 28, 2026
প্রকাশিত : November 28, 2026

শাকচরে সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থী আসমা খানম’র নাম আলোচনায়

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলার ৮ নম্বর শাকচর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শিক্ষিত নারী আসমা খানম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের প্রার্থিতার কথা তুলে ধরার পাশাপাশি নারী অধিকার, শিক্ষা ও ওয়ার্ডের সামাজিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আসমা খাতুন শিক্ষাগত যোগ্যতায় মাস্টার্স পাস।

তাঁর নির্বাচনী স্লোগান—‘নারীর সম্মান, ওয়ার্ডের উন্নয়ন’। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়ন, নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ ছাড়া পরিচ্ছন্ন, সুন্দর ও আদর্শ ওয়ার্ড গঠন এবং এলাকার সর্বস্তরের মানুষের মতামত ও অধিকারকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি কথার চেয়ে কাজের মাধ্যমে নিজের অঙ্গীকারের প্রমাণ দিতে চান বলেও উল্লেখ করেছেন।

তাঁর প্রত্যাশা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখা। স্থানীয় সরকার ব্যবস্থায় সংরক্ষিত নারী সদস্যদের দায়িত্বের মধ্যে নারী ও শিশুর অধিকার, সামাজিক উন্নয়ন এবং জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি স্থানীয় সমস্যা সম্পর্কে ধারণা, জনসম্পৃক্ততা এবং বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনাও ভোটারদের আলোচনায় গুরুত্ব পেতে পারে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী ভোটারদের প্রত্যাশা, স্থানীয় উন্নয়ন এবং নারী প্রতিনিধিত্বের বিষয়গুলো গুরুত্বের সাথে দেখবেন বলে তিনি জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram