ঢাকা
প্রকাশিত : November 28, 2026
আপডেট: November 28, 2026
প্রকাশিত : November 28, 2026

সুধীজনদের সঙ্গে মকবুল হোসেন ট্রাস্ট একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত

ওমর ফারুক,সৈয়দপুর,নীলফামারী।।

নীলফামারীর সৈয়দপুরে মকবুল হোসেন ট্রাস্ট একাডেমি মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পাওয়ায় সুধীজনদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) শহরের উপকন্ঠে পাটোয়ারীপাড়া এলাকায় একাডেমির নিজম্ব প্রাঙ্গনে কেমন স্কুল চাই বিষয়ক ওই সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন মকবুল হোসেন ট্রাষ্ট একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. রশিদুল হক সরকার।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ আবু রায়হান মো. আল বেরুনী, সোনাখুলী মুন্সিপাড়া কামিল(এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আহম্মদ আলী সরকার, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, প্রধান শিক্ষক মো. ফজলুল হক, প্রধান শিক্ষ মোহাম্মদ ইলিয়াস, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, মো. শফিকুল ইসলাম জনি, যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংবাদিক এম আর আলম ঝন্টু, অভিভাবক মো. সাইফুল ইসলাম ও মো. লিটন প্রমুখ।

শেষে প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ চারজন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমন্ত্রিত অতিথি, সুধীজন, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram