ঢাকা
প্রকাশিত : October 27, 2026
আপডেট: October 27, 2026
প্রকাশিত : October 27, 2026

মন্ত্রীর ক্ষোভের দুই সপ্তাহের মাথায় সৈয়দপুর রেল কারখানার ডিএস বদলি

তৌসিফ রেজা,সৈয়দপুর উপজেলা প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ এবং কর্মব্যবস্থাপক (নির্মাণ) এম মমতাজুল ইসলামকে রেলভবনে বদলি করা হয়েছে। একই আদেশে রেলভবনের পরিচালক (লোকো মেইন্টেনেন্স) মোহাম্মদ সাইফুল ইসলামকে নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় পদায়ন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সড়ক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে যান। পরিদর্শনকালে ট্রেনের ক্যারেজ শপে কোচ ও জানালা সংস্কারকাজের চরম নিম্নমান এবং নানা অনিয়ম দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সে সময় উপস্থিত কর্মকর্তাদের তীব্র ভাষায় ভর্ৎসনা করে মন্ত্রী প্রশ্ন তোলেন, কর্মকর্তারা নিজেদের বাড়ির কাজের ক্ষেত্রে এমন অবহেলা করতেন কি না। কাজের যথাযথ মান নিশ্চিত করতে না পারলে তিনি তাৎক্ষণিকভাবে কারখানার সংস্কারকাজ বন্ধ রাখারও নির্দেশ দেন।

এই ঘটনার দুই সপ্তাহের মাথায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে সৈয়দপুর কারখানার শীর্ষ এই দুই কর্মকর্তাকে একযোগে রেলভবনে বদলি করা হলো। নবনিযুক্ত বিভাগীয় তত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম দ্রুতই সৈয়দপুরে তাঁর নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram