ঢাকা
প্রকাশিত : October 23, 2026
আপডেট: October 23, 2026
প্রকাশিত : October 23, 2026

বাউফলে খাল থেকে ১৬টি ইটে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশটির কপালে কোপের চিহ্ন রয়েছে। পেট কাটা ও ভুঁড়ি বের হওয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ছাড়া শরীরে ১৬টি ইট বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার মসজিদ সংলগ্ন খাল থেকে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা ভিড় করেন।

স্থানীয়দের ধারণা প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে মারা হতে পারে । লাশটি পচে যাওয়ায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল এবং গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলে তিনি জানান। লাশটির পেট কাটা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ধরনের ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram