ঢাকা
প্রকাশিত : October 18, 2026
আপডেট: October 18, 2026
প্রকাশিত : October 18, 2026

সৈয়দপুর রেলওয়ে কারখানায় এল ভারত থেকে ১৮টি কোচের প্রথম চালান

এম. ওমর ফারুক সৈয়দপুর, নীলফামারী।।

সৈয়দপুর রেওয়ে কারখানায় এল ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের প্রথম চালান। শনিবার (১৭ অক্টোবর) সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা পৌঁছেছে কোচগুলো। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ। এর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ ও দুটি এসি পাওয়ার কার। পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে।

অপরদিকে আমদানীকৃত কোচগুলো খোলার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান দিয়ে সম্পন্ন করা হবে। ট্রায়ালের জন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় ক্রু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে রেলওয়ের।

জানাগেছে কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেলকোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। আমদানীকৃত কোচ দিয়ে সরাসরি চিলাহাটি কক্সবাজার পর্যটন রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানিয়েছেন রেলওয়ে শ্রমিকদলের নেতারা। তারা বলেন, পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত কোচগুলো রেলবহরে যুক্ত করা হলে কোচের সংকট কমবে।

রেলওয়ে কারখানা সূত্র জানায়, আমদানি করা কোচগুলো সৈয়দপুরে পুনঃপ্রক্রিয়াকরণ সচল করা এবং কমিশনিং শেষে লোড ট্রায়াল করা হবে। সব প্রক্রিয়া শেষে কোচগুলো রেলওয়ের ট্রাফিক বিভাগে হস্থান্তর করা হবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, ‘রেলওয়ে কারখানায় আনা এসব কোচ খুব শিগগিরই খুলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, আমাদের দেশের উপযোগী কি না। এ কাজে রেল কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরা কাজ করবেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram