

বার্তাকক্ষ, আজকাল বাংলা।।
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৮ অক্টোবর সকাল ১০টায় বিআরডিবি হল কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাহাফুজার রহমান। প্রশিক্ষণে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক আলোচনা শেষে সমিতির সভাপতি সম্পাদকদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন নীলফামারী জেলা সমবায় কর্মকর্তা ভারপ্রাপ্ত মো:মাসুদ রানা।
প্রশিক্ষণে বিষয় ভিত্তিক আলোচনা করেন, মোছা : জাকিয়া ফারহানা উপজেলা কিশোরগঞ্জ সমবায় অফিসার,
মো: আবু কায়েস বিন আজিজ প্রাণী সম্পদ কর্মকর্তা সৈয়দপুর,মো: শাহাবুল ইসলাম সহকারী পরিদর্শক সৈয়দপুর উপজেলা সমবায় কার্যালয়।
সৈয়দপুর সমবায় কার্যালয় সমিতির প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমবায় আইন, বিধিমালা, হিসাব ব্যবস্থাপনা এবং সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করা হয়।
