ঢাকা
প্রকাশিত : October 18, 2026
আপডেট: October 18, 2026
প্রকাশিত : October 18, 2026

সৈয়দপুরে জাসাসের সভা অনুষ্ঠিত তারেক রহমানের রংপুর সফরকে ঘিরে

এম. ওমর ফারুক সৈয়দপুর, নীলফামারী।।প্রধানমন্ত্রী তারেক রহমান এর রংপুরে সফরকে ঘিরে সৈয়দপুরে নেতা কর্মিদের মাঝে আনন্দ বিরাজ করছে। তাঁর এই সফরকে সফল করতে জেলা, উপজেলা বিএনপি, জাসাস ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

এরই অংশ হিসেবে গতকাল ১৭ অক্টোবর শনিবার রাতে সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শহরের শের-ই-বাংলা সড়কে অবস্থিত শিল্প সাহিত্য সংসদের মার্কেটে ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে রাতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজনৈতিক জেলা জাসাসের আহবায়ক শাহ হামিদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের আহবায়ক ডা: মীর আবু হানিফ, সদস্য সচিব সাংবাদিক এম. ওমর ফারুক, পৌর কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন প্রামাণিক ও সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ। অপরদিকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি গত শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে এক যৌথসভার আয়োজন করেন। তাদের নির্দেশনা মোতাবেক বিএনপির অঙ্গ সংগঠনগুলো মিটিং ও আলোচনা অব্যাহত রেখেছেন বলে জানা যায়।

আগামী ২০ অক্টোবর একইদিনে তিনটি বিভাগীয় শহরে সফরের অংশ হিসেবে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি রংপুরের ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামন্ডপ পরিদর্শন করবেন। সভায় নেতারা বলেন তারেক রহমানের রংপুর সফর শেষ না হওয়া পর্যন্ত দলের সকল নেতাকর্মীকে নির্ধারিত বিভিন্নস্থানে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি থেকে জানা গেছে ২০ অক্টোবর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সকাল ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। পরে তিনি সড়ক পথে রংপুরে যাত্রা করবেন এবং রংপুর বিভাগীয় শহরের রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামন্ডপ পরিদর্শন করবেন।

এসময় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দুপুর সাড়ে ১২ টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহী সফর করবেন। সেখানে পূজামন্ডপ পরিদর্শন ও সমাবেশ শেষে বিকেল সোয়া ৪ টায় একই বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রামে জে এম সেন হল রহমতগঞ্জ পূজামন্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য বিএনপি সরকার গঠণের পর রংপুর বিভাগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি দ্বিতীয় সফর। এরআগে গত ১৬ মার্চ দিনাজপুর সফরে আসেন তিনি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram