

তৌসিফ রেজা,সৈয়দপুর প্রতিনিধি:
সৈয়দপুরে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন যুব সমাজ একতা সংঘের নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় শহরের একটি বেসরকারি বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মো. শমসের উদ্দিন মিষ্টার এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. জমির উদ্দিন ছোটু, মো. আরমান, মো. আহমেদ আলী, মো. মাসুম, মো. আবিদ, মো. ইমরান ও মো.এরশাদ।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. শাহীদ শাহাব, অধ্যক্ষ, মহিলা কলেজ, ;মো. নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, আল-ফারুক একাডেমী, মোঃ). রাজিব উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,হাফেজ ও মুফতি হামিদ জামাল আশরাফী, খতিব ও ইমাম, বায়তুল মামুর জামে মসজিদ হাফেজ ও মাওলানা ইমরান হবিব আশরাফী, খতিব ও ইমাম, জামে রিজভিয়া মসজিদ; হাফেজ মো. আখতার আশরাফী, ইমাম, মসজিদে আলী। হাফেজ মো. আলী হুসাইন, ইমাম বায়তুর রাহমান জামে মসজিদ হাফেজ ও মাওলানা বেলাল রাযা আত্তারী, খতিব, বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদ। হাজী মো. নাঈম খান এমাদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং হাজী মো. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সৈয়দপুর।
সভায় সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং দায়িত্ব পালনের জন্য শপথ গ্রহণ করানো হয়। এ সময় সংগঠনের সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করা, যুবসমাজকে ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা যুবসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনটি তার সামাজিক ও অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনকল্যাণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
