ঢাকা
প্রকাশিত : September 28, 2026
আপডেট: September 28, 2026
প্রকাশিত : September 28, 2026

প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি এবং প্রি-প্রেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানী বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ ডিভিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনাউর রহমান অনুমিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অর্থ সম্পাদক আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সহ-সম্পাদক আব্দুল হালিম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সদস্য আবুল কালাম, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, ঋষি কেষ, ফুলমিয়া, হাসানুর রহমান, আজাদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, এদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিপনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বা কোম্পানী কাজ করছে, তারা মূলত এদেশের মানুষের রক্ত শোষণ করছে। জনগণের পকেট কাটা প্রি-পেইড মিটার এখন জনগণের গলারকাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি গ্রাহককে এই মিটারের জন্য প্রতিমাসে অতিরিক্ত ২৫০ টাকা বেশি করে বিল গুণতে হচ্ছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া মিলে প্রতি বৎসরে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে নেয়া হচ্ছে। এই টাকা রাষ্ট্রের কোনো কাজে না এসে বরং চুরি হচ্ছে। এইভাবে লুট হতে দেয়া যায় না, এই ব্যবস্থাকে প্রতিহত করতে হবে। তাই জরুরী ভিত্তিতে প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুন:স্থাপন, ভুতুরে বিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram