ঢাকা
প্রকাশিত : September 28, 2026
আপডেট: September 28, 2026
প্রকাশিত : September 28, 2026

দেশ বিরোধী ষড়যন্ত্র, আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় শ্রমিক সমাবেশ ও মিছিল

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

দেশ বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্র, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোমবার বিকেলে গাইবান্ধায় শ্রমিক সমাবেশ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা জেলা শ্রমিক দল এই শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

শ্রমিক সমাবেশে জেলা ও উপজেলা বিএনপিসহ সাত উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দরা অংশ নেয়।
জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক ও বিশেস অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।

জেলা সংগঠনের সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানীর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক দলের জাহিদ হাসান বিপুল, শামসুল আলম বকসী, জাহাঙ্গীর আলম, ওয়াহেদুল আলম প্রবাল, আবু জাহের শিপুল, শহিদুল ইসলাম রাজা, আব্দুল মান্নাফ সরকার প্রমুখ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram