

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের উত্তরা বিভাগের একটি দল রাজধানীর কলাবাগান এলাকা থেকে সাইফ উদ্দিন পাপ্পু (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। সাইফ উদ্দিন পাপ্পুর বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপারে। তার বাবার নাম রুহুল আমিন।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানিয়েছেন, সাইফ উদ্দিনকে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দমনে সাইফ উদ্দিন পাপ্পু সামনের সারিতে ছিল।
