ঢাকা
প্রকাশিত : September 28, 2026
আপডেট: September 28, 2026
প্রকাশিত : September 28, 2026

গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট।।

‎

‎ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় বিকল্প নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, আগামী দিনে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানো হবে।

রোববার বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশ ও বন রক্ষায় ইটের ব্যবহার কমানোর পাশাপাশি সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা এবং পলিথিন-প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে হবে।

‎শেখ ফরিদুল ইসলাম বলেন, “আগামীতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে। ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে ব্লকের ব্যবহার বাড়াতে হবে।”

‎দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি করে নামাজ বা ইবাদত করলেও তা কোনো কাজে আসবে না।

‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়ে তিনি বলেন, বিষ দিয়ে মাছ শিকার একটি জঘন্য অপরাধ। কোনো এলাকায় বিষ দিয়ে মাছ শিকারকারী বা ‘বিষ দস্যু’ ধরা পড়লে সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তাকেও জবাবদিহির আওতায় আনতে হবে। যারা এ ধরনের অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বন্যপ্রাণী হত্যা থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

‎সুন্দরবনের দুবলার চরে জেলেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এবার প্রথমবারের মতো সেখানে জেলেদের জন্য ভাসমান হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

‎পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বর্জ্যের কারণে মানুষ ও সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে।

‎অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram