ঢাকা
প্রকাশিত : September 18, 2026
আপডেট: September 18, 2026
প্রকাশিত : September 18, 2026

সাঘাটায় কামালের পাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নে বিএনপির মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কামালের পাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বারকোনায় এককপ্রার্থী বাছাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় কামালের পাড়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনজন অংশ নেন। তারা হলেন— সাঘাটা উপজেলা যুবদল আহ্বায়ক আহম্মেদ কবির শাহীন,
ভারপ্রাপ্ত সভাপতি কামালের পাড়া ইউনিয়নের শাখার মোঃ মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, কামালের পাড়া ইউনিয়নের শাখার মোঃ মিজানুর রহমান (মুহুরী)।

দলীয় সূত্রে জানা গেছে, মতবিনিময় ও এককপ্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে আগামী কয়েক দিনের মধ্যেই কামালের পাড়া ইউনিয়নে বিএনপির চূড়ান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram