ঢাকা
প্রকাশিত : September 18, 2026
আপডেট: September 18, 2026
প্রকাশিত : September 18, 2026

শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

পবিত্র জুমার দিনে গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদে জুমার খুতবা প্রদান করেছেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে খুতবা প্রদান করেন। এ সময় তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, নৈতিকতা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণের বিষয়ে আলোচনা করেন।

খুতবা শেষে মসজিদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ কমিটির হাতে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা এককালীন অনুদান তুলে দেন আব্দুল্লাহ শাহীন মন্ডল।

এ সময় মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ আমিনুল ইসলাম, সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম মিয়া, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম এবং মাওলানা আলহাজ্ব আব্দুল্লাহ আনছারীসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে অনুদানের জন্য আব্দুল্লাহ শাহীন মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা মসজিদের উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুতবা ও অনুদান প্রদান শেষে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর কাছে দোয়া করেন—পবিত্র খুতবার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা, ঈমান-আমল মজবুত করা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার তাওফিক যেন আল্লাহ সবাইকে দান করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram