ঢাকা
প্রকাশিত : September 18, 2026
আপডেট: September 18, 2026
প্রকাশিত : September 18, 2026

বাউফলে কীটনাশক সেবনে নারীর মৃত্যু

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে ধানে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া ৭ নম্বর ওয়ার্ডের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জাকিয়া বেগম কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাঁর স্বামীসহ স্বজনরা দ্রুত তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। কী কারণে তিনি কীটনাশক সেবন করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram