ঢাকা
প্রকাশিত : September 18, 2026
আপডেট: September 18, 2026
প্রকাশিত : September 18, 2026

বাউফলে হিন্দু ব্যক্তিকে জীবিত পুড়িয়ে মারার হুমকি: বিএনপি নেতা গ্রেপ্তার

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও এক হিন্দু ব্যাক্তিকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা ও গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন ব্যবসার সাথে জড়িত।

অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ গাজী মুঠোফোনে তাঁকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেন। ফোনালাপে ওই বিএনপি নেতাকে নিজের নাম পরিচয় দিয়ে বলতে শোনা যায়, আমার একটা সখ জাগছে বুজচ্ছেন, আমি একটা জ্যাতা নোমো (হিন্দু) পুরমু, এইক্ষেত্রে আমি আপনারে বাইচ্ছা নিছি। এক্ষেত্রে আপনার মন্তব্য কি? আপনার কোন প্রতিক্রিয়া আছে?

ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, এই হুমকির পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

তবে এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ জানান, "মূল আহ্বায়ক কমিটির তালিকায় ফরিদ গাজীর নাম ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যেকজনকে অন্তর্ভুক্ত করা হয়, সেখানে তিনি সদস্য পদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে; তাঁরাই এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পটুয়াখালী তাকে আদালতে প্রেরণ করা হয়েছে হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram