ঢাকা
প্রকাশিত : September 18, 2026
আপডেট: September 18, 2026
প্রকাশিত : September 18, 2026

ইতালিতে মানবপাচারের সময় সাগরে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হলো- মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪), মো. আমির হোসেন স্বপন (৩৮)।

ছুফি উল্লাহ বলেন, সিআইডির মানব পাচার ইউনিট ( টিএইচবি) ইউনিটের একটি দল গতকাল (১৬সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। 

মামলার এজাহারের তথ্য জানিয়ে তিনি বলেন, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মামলার ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একমাত্র ভুক্তভোগীর আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেন।

সিআইডির তদন্তের তথ্য জানিয়ে তিনি বলেন, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে। পরে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে ৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।

গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, পলাতক আসামি এবং চক্রটির দেশি-বিদেশি সহযোগী ও সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও এ ঘটনায় এর আগে গুরুদাস বারই (৪৫) এবং মো. মোতলেব মাতব্বর (৬৮) নামের দুই অভিযুক্তকে গ্রেফতার করে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।  

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram