ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬
আপডেট: আগস্ট ১৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬

মামলায় সাক্ষ্য প্রদান করায় হত্যার হুমকি : বাড়িঘরে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামের মো. তাজুল ইসলাম জমিজমা সংক্রান্ত মামলার সাক্ষ্য প্রদান করায় তাকে হত্যার হুমকি দিয়ে তার বাড়িঘরে পেট্টোল ঢেলে অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার তাজুল ইসলাম বাদি হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, গাইবান্ধা পৌর এলাকার জোত কালিকা প্রসাদ সুন্দরজাহান মোড়ের মৃত এনামুল হকের ছেলে এজাজুল হক নাহিদ ও পৌর এলাকার দক্ষিণ ধানঘড়া আকন্দপাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে স্বপন মিয়ার নামে সদর থানায় মাদক, ভাংচুরসহ একাধিক মামলা চলমান রয়েছে। আসামি এজাজুল হক নাহিদ ও স্বপন মিয়ার সাথে তাজুল ইসলামের চাচা শ্বশুর রফিকুল ইসলাম মধু ও তার ভাগ্না তবিবুল্লাহ তিহামের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।তাজুল ইসলাম তার ভাগ্না তবিবুল্লাহ এক সাথে চলাফেরার কারণে আসামি নাহিদ ও স্বপন মিয়ার বিরুদ্ধে মামলায় সাক্ষ্য প্রদান করলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) উত্তর হরিণসিংহা মোড়ে গিয়ে তাজুল ইসলামকে খুঁজে না পেয়ে হত্যার হুমকিসহ নানা ভয়ভীতি প্রদর্শন করে।

পরদিন শুক্রবার ভোর ৪টার দিকে আসামি নাহিদ ও স্বপন তাদের লোকজন পাট খড়ি, জেরিকেন ভর্তি পেট্টোল তাজুলের বাড়িতে নিয়ে গিয়ে টিনের ঘরের বেড়া ও চালে ছিটিয়ে দিয়াশলাই দিয়ে অগ্নিসংযোগ করে। এসময় ঘরে থাকা লোকজন আগুন লেগেছে বুঝতে পেরে ঘর থেকে দ্রুত বের হয়ে জানে রক্ষা পায়।

এব্যাপারে সদর থানার সাব-ইন্সপেক্টর (তদন্তকারি কর্মকর্তা) পিযুষ চন্দ্র সরকার জানান, অগ্নিসংযোগের অভিযোগটি তদন্ত করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram