ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৮
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬
আপডেট: আগস্ট ১৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬

দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

লিটন প্রধান স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দেবীগঞ্জে আয়োজিত এ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, মাস্তুল ফাউন্ডেশন ঢাকার এডিশনাল ডিএম আবু কামরুজ্জামান বাবু, মাস্তুল ফাউন্ডেশনের সজিব হাসান প্রোগ্রাম অফিসার মাস্তুল ফাউন্ডেশন ঢাকা শামিম আজাদ অফিসার মাস্তুল ফাউন্ডেশন ঢাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন ও সাদেকুজ্জামান হীরা এবং জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কাছে নিরাপদ পানির ব্যবস্থা পৌঁছে দিতে মাস্তুল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

টিউবওয়েল বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram