ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৯
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৬
আপডেট: আগস্ট ১৪, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৬

বাউফলে হাঁস-মুরগির ভ্যাকসিন ও চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে বিএলআরআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপিদের (লাইভস্টক সার্ভিস প্রোভাইডার) উদ্যোগে হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্পিড ট্রাস্টের কর্মএলাকা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী-নিমদী গ্রুপের (ল্যান্ডলেস) উপকারভোগীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে হাঁস-মুরগির ভ্যাকসিন প্রদান, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়ক্যাম্পেইনে নিমদী গ্রুপের উপকারভোগীদের ১০০টি মুরগিকে ভ্যাকসিন প্রদান করা হয়।

বিএলআরআই থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি তাসলিমা বেগম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ভ্যাকসিন সংগ্রহ করে দলীয় সদস্যদের মধ্যে বিতরণ ও ভ্যাকসিন প্রয়োগ করেন।

এ সময় স্পিড ট্রাস্টের উজ্জীবক সাইফুল ইসলাম, ক্লাস্টার লিডার মিতা রাণী, দলীয় নেতা সাথীসহ অন্যান্য সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনের মাধ্যমে হাঁস-মুরগি পালনকারীদের মধ্যে রোগ প্রতিরোধ, সঠিক পরিচর্যা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক পর্যায়ে প্রাণিসম্পদ পালনে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram