ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০১
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৬
আপডেট: আগস্ট ১৪, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৬

মানিকগঞ্জে সহপাঠীদের আনন্দঘন নৌকাবিলাস ও প্রকৃতি বন্দনা

মোঃ নজরুল ইসলাম।।

"বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই; নদী, প্রাণ ও প্রকৃতিকে ভালোবাসি" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো আজ দিনব্যাপী এক আনন্দঘন নৌকা বিলাস অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বালিয়াখোড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের উদ্যোগে সকালে পেঁচারকান্দা বাজার সংলগ্ন কালিগঙ্গা নদীর তীরে সবাই সমবেত হয়।

কর্মসূচির শুরুতেই সবাই প্রিয় বিদ্যালয়ের আঙিনায় কিছু সময় স্মৃতিচারণ করে এবং বাল্যকালের স্মৃতিবিজড়িত মাটি ছুঁয়ে নৌকায় আরোহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য সহপাঠীদের মধ্যে ছিলেন: মোসাঃ সুমী আক্তার, তানসেন হোসেন খান ছোটন, মো. নাজিরুল ইসলাম, মো. জুলহাস মিয়া, মো. আব্দুল মোন্নাফ মিয়া, মো. নায়েব আলী, মো. রাজা মিয়া, মো. হানিফ মিয়া, পলাশ চন্দ্র শর্মা, মো. কোরবান আলী, মো. সেলিম মিয়া, মো. মামুন মিয়া, মো. শাহিনুর ইসলাম, মো. নুরুজ্জামান সোহাগ, রাসেল আহমেদ প্রিন্স, মো. লাবলু মিয়া, মো. বিপ্লব হোসেন, রবিউল ইসলাম, মোজাম্মেল হোসেন, মো. নজরুল ইসলাম, কার্তিক সরকারসহ আরও অনেকে। (উল্লেখ্য, উপস্থিত সকল সহপাঠী বন্ধুই নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।)

যাত্রাপথ ও ভ্রমণ অভিজ্ঞতা রুট: পেঁচারকান্দা কালিগঙ্গা নদীর তীর থেকে শুরু করে ঘিওর কলেজে ক্ষণিক বিরতি, এরপর জিয়নপুর আবুডাঙ্গা ঘাট।

দুপুরের আয়োজন: জিয়নপুর আবুডাঙ্গা ঘাটে রান্নার বিরতি ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ। যমুনা ভ্রমণ: রান্নার পর খাবার নিয়ে পুনরায় নৌকায় যাত্রা। বিশাল যমুনা নদীতে ভেসে ভেসে দুপুরের খাবার গ্রহণের অভিজ্ঞতা ছিল এক অন্যরকম অনুভূতির।

বিকেলে যমুনার দিগন্তজোড়া চরে বন্ধুদের পাশাপাশি তাদের সন্তান ও পরিবারের সদস্যদের প্রাণবন্ত আড্ডা ও নদীতে গোসলের মাধ্যমে কাটানো সময়টি দিনটিকে স্মরণীয় করে রাখে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram