ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
প্রকাশিত : জুন ১৩, ২০২৬
আপডেট: জুন ১৩, ২০২৬
প্রকাশিত : জুন ১৩, ২০২৬

লক্ষ্মীপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জানান, একই দিন কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। আগামী পাঁচ বছরে জেলায় ৫৭ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তারা জানান।

বক্তারা পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু তারেক, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা জানান, একই দিন কক্সবাজার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা প্রশাসন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। আগামী পাঁচ বছরে জেলায় ৫৭ লাখ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও তারা জানান।

বক্তারা পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram