ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
প্রকাশিত : জুন ১২, ২০২৬
আপডেট: জুন ১২, ২০২৬
প্রকাশিত : জুন ১২, ২০২৬

গাইবান্ধায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা'আটক ৭

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মোংলা বন্দরে একটি চাতালে ঘোড়া শুক্রবার সকালে জবাই করে মাংস পাচারের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ৭ জন আটককে করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, উপজেলার মোংলা বন্দরের খায়রুলের চাতালে আনিসুর ডাক্তার নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকটি ঘোড়া জবাই করে মাংস পাচারের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে স্থানীয় জনতা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে রাখে। খবর পেয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করেন।
আইন সংশ্লিষ্টরা জানান, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং প্রাণী জবাই ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত প্রযোজ্য অন্যান্য আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা প্রতারণামূলকভাবে মাংস বিক্রি কিংবা সরবরাহের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে প্রশাসনের উপস্থিতি অব্যাহত ছিল এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন।’
উল্লেখ্য, ঘটনার তদন্ত চলমান থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে নির্ধারিত হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram