

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে চোর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের উপকন্ঠে অবস্থিত হাজির পাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্রের জানালার গ্রীল কেটে ভিতরে ডুকে তথ্য সেবা কেন্দ্রের ভিতরে থেকে একটি ল্যাপটপ, ১টি মনিটর ও ক্যাশে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। শনিবার সকালে তথ্য সেবা কেন্দ্রের কর্মীরা কেন্দ্রে এলে ঘটনাটি জানাজানি হয়।
হাজির পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
