ঢাকা
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১৯
প্রকাশিত : মে ১৪, ২০২৬
আপডেট: মে ১৪, ২০২৬
প্রকাশিত : মে ১৪, ২০২৬

বেসরকারি গ্রন্থাগারিকদের দক্ষতা উন্নয়ন কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ

নজরুল ইসলাম, ঢাকা:

রাজধানীতে সম্পন্ন হলো জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক ও প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ৬৫তম প্রশিক্ষণ কর্মশালা। গত ১১ মে শুরু হওয়া চার দিনব্যাপী এই কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) জনাব এ.কে. এম আব্দুল্লাহ খান।

বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার,সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক, গবেষণা কর্মকর্তা কুমারেশ চন্দ্র বিশ্বাস। কর্মশালায় দেশের ৩৩টি নির্বাচিত বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। চার দিনে অংশগ্রহণকারীদের আধুনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং পাঠক সেবা বৃদ্ধিকরণ বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং তৃণমূল পর্যায়ে বই পড়ার আলো ছড়িয়ে দিতে বেসরকারি গ্রন্থাগারিকদের এই দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram