ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৬
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬
আপডেট: এপ্রিল ১৯, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৬

আদালতের রায় মেনে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের

নিজস্ব প্রতিবেদক,ঢাকা 

বিগত সরকারের সময় তুচ্ছ কারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের জেরে চাকরি হারিয়েছেন সাড়ে ৩০০ জনের চাকরি থেকে অব্যহতি দেওয়া হয় বলে জানিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

পরবর্তীতে প্রশাসনিক আপিল ট্রাইবুনালের রায়ে ১৩০ থেকে ১৫০ জন চাকরিচ্যুত পুলিশ সদস্যকে স্বপদে বহাল করা হলেও বাকিদের চাকরি ফিরিয়ে দিতে কোন উদ্যোগ নেই বলে জানান চাকরিচ্যুত সাব-ইন্সপেক্টর জাকারিয়া মোস্তফা। অবিলম্বে আদালতের রায় মেনে নিয়ে চাকরিচ্যুত বাকী পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবি জানান তিনি।  

রবিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।

জাকারিয়া মোস্তফা বলেন, আমরা আদালতে ন্যায়বিচার পেয়েছি। কিন্তু পুলিশ সদর দপ্তর সেই রায় কার্যকর না করে আবার উচ্চ আদালতে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা স্ট্যাটাস দেওয়ার মতো বিষয়কে কেন্দ্র করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। “এ ধরনের কারণে চাকরি চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

অভিযোগ করে তিনি আরও বলেন, প্রশাসনিক ট্রাইবুনাল (জজ কোর্ট সমমান) ও প্রশাসনিক আপিল ট্রাইবুনাল (হাইকোর্ট সমমান) আমাদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ (সিপিএল) করে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে। সুপ্রিম কোর্টে একটি মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে ৭ থেকে ১০ বছর সময় লেগে যায়। এই দীর্ঘ সময় অপেক্ষায় থাকা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। এতো সময়ের অপেক্ষায় থেকে আমাদের অনেকে হয়তো বেঁচেও থাকবে না।

তিনি আরও বলেন, এর আগে একই ধরনের রায়ের ভিত্তিতে অন্তত ১৩০ থেকে ১৫০ জন পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু বর্তমানে একই সুযোগ থেকে আমাদের চাকরিচ্যুত আরও কয়েক শো পুলিশ সদস্যকে বঞ্চিত করা হচ্ছে।

আমাদের সবার ক্ষেত্রেই একই ধরনের রায় রয়েছে। তাই বৈষম্য না করে রায়ের আলোকে আমাদের পুনর্বহাল করা উচিত জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আদালতের রায় বাস্তবায়ন করে আমাদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram